ডেইলি স্টার যা লিখলো, পাকিস্তান তা বলেনি।

0


ডেইলি স্টার যা লিখলো, পাকিস্তান তা বলেনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আরও ৬-৭টি মুসলিম দেশ আগ্রহী। কোনো দেশের নাম তিনি দেননি। তুরস্ক আগে মিসরসহ অন্য দেশগুলোর কথা বলেছে। খবর এটাই।

কিন্তু ডেইলি স্টার বাংলার ফেসবুক পোস্টে শিরোনাম ৬-৭ দেশ। নিচে সঙ্গে সঙ্গে লেখা—বাংলাদেশ সর্বশেষ আগ্রহ প্রকাশ করেছে। ছবি, ক্যাপশন, হাইলাইট—সব মিলিয়ে পাঠকের চোখে পড়ে একটাই নাম। বাংলাদেশ।

এটা নিরপেক্ষ উপস্থাপন নয়। এটা সিলেকটিভ ফ্রেমিং।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দেশগুলোর নাম বলেননি। তারপরও বাংলাদেশকে আলাদা করে শিরোনামে দিল ডেইলি স্টার। কারণ এই নামটাই প্রতিবেশী দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি কাজে লাগে। ভারতীয় মিডিয়া দুই সপ্তাহ ধরে একই সুরে লিখছে—ঢাকা ঢুকলে দিল্লির চিন্তা বাড়বে। ডেইলি স্টার সেই উদ্বেগকেই আরও উস্কে দিতে বাংলাদেশের নাম হেডলাইনে দিয়ে ঢাকার পাঠকের সামনে এনে দিল। শিরোনামে বহু দেশ। জোরে এক দেশ। ভারতপন্থী আউটলেটগুলোর পুরনো কৌশল এটাই।

বাস্তবতা কী? বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে বলেছেন, চুক্তিকে ইতিবাচক দেখা হচ্ছে। সদস্যরা চাইলে বিবেচনা করা হবে। তিনি এটাকে মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় বলেছেন। অন্যদের উদ্বেগের অবকাশ নেই। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যোগ দিলে অন্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক কাটবে না। সিদ্ধান্ত হয়নি। আগ্রহ আর সদস্যপদ এক জিনিস নয়। পোস্টে সেই পার্থক্য মুছে দেওয়া হয়েছে।

৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান চুক্তি সই করেছে। এক দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা বলে গণ্য করার কথা। পাকিস্তান বলেছে, চুক্তি প্রতিরক্ষামূলক। কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। ট্রাম্প এটাকে সাহসী পদক্ষেপ বলেছেন। সম্প্রসারণের দরজা খোলা। বাংলাদেশ সেই সম্ভাব্য তালিকার এক দেশ—৬-৭টির মধ্যে একটি।

যখন কোনো মুসলিম দেশ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, কিছু মিডিয়া সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে—এতে ভারত কী ভাববে। বাংলাদেশের সার্বভৌম হিসাবকেও সেই প্রশ্নের আয়নায় দেখা হয়।  

৬-৭ দেশ আগ্রহী হলে শিরোনাম সেটাই থাকা উচিত। নাম না থাকলে নাম না দেওয়াই সাংবাদিকতা। বাংলাদেশকে হাইলাইট করা মানে খবরকে প্রতিবেশীর অস্বস্তির সঙ্গে বেঁধে দেওয়া। এটা সংবাদ নয়, ইনটেনশনাল সিগন্যাল, তোষামুদির ভাষা। 

পাকিস্তান বলেছে বহু দেশ। ডেইলি স্টার দেখাল বাংলাদেশ। দুটো বাক্য পাশাপাশি রাখলে ফারাকটা নিজেই বোঝা যায়।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team