এভাবে কি ফেরা যায়? যায় না।

0

পতিত আওয়ামী লীগ আবারও মরিয়া হয়ে উঠছে-

বিদেশের মাটিতেও আজমেরী হক বাঁধনের মতো একজন নারীর ওপর
আওয়ামী সন্ত্রাসীদের এই আচরণ
আবারও মনে করিয়ে দেয়—

জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল।

গুম, খুন আর শত শত মানুষের
নিঃশ্বাসে জমে থাকা দীর্ঘশ্বাসেই
আওয়ামী লীগের পতনের ভিত্তি তৈরি হয়েছিল।

জুলাই শুধু একটি আন্দোলনের নাম ছিল না।
এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ।
ছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষের শেষ প্রতিবাদ।

যে দমন মানুষকে ভয় দেখাতে চেয়েছিল,
সেই দমনই মানুষকে এক করেছিল।

আর সেই এক হওয়া শক্তিতেই পতন হয়েছিল আওয়ামী লীগের। 

একজনের ক্ষত হয়ে উঠেছিল
হাজার মানুষের ক্ষত।
একজনের কান্না হয়ে উঠেছিল
এক জাতির কান্না।

জুলাই আমাদের শিখিয়েছে—
দমন পীড়ন করে মানুষকে চিরকাল নীরব রাখা না।

কারণ অন্যায় যখন সীমা ছাড়ায়,
ভয় তখন ভেঙে যায়।

আর ভয় ভেঙে গেলে—
মানুষ জেগে ওঠে, প্রতিবাদী হয়। 

জুলাই তাই শুধু অতীত নয়।
জুলাই একটি সতর্কবার্তা—

কিন্তু জুলাই থেকে শিক্ষা নেয় নি পতিত শক্তি
তাইতো বিদেশের মাটিতে বসেও চক্রান্ত করেই যাচ্ছে-

এভাবে কি ফেরা যায়? 

যায় না। 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team