পাবনার ইসকন মন্দিরে ভাঙচুর: প্রান্থ কুমার দাসের বিচার কি হিন্দু সমাজও চাইবে?

0

 পাবনার ইসকন মন্দিরে ভাঙচুর: প্রান্থ কুমার দাসের বিচার কি হিন্দু সমাজও চাইবে?

পাবনার ইসকন মন্দিরে প্রতিমা ও স্থাপনা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ঘটনাস্থল থেকে আটক হয়েছেন এবং পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একাধিক প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। 

 এই ঘটনাটি যদি একজন মুসলমান ঘটাত তাহলে কী হতো একবার ভাবুন। তাহলে এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া কি একই থাকত? 

কোনো মুসলিম অভিযুক্ত হলেই চৈতালীদের মতো সনাতনীরা রাস্তায় নেমে মানববন্ধন প্রতিবাদ করতো, বলতো বাংলাদেশে পুজা করার অধিকারটুকু তাদের নেই। ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার হতো—এটা নিশ্চিত। কারণ অতীতে মন্দিরে হামলার ঘটনায় বাংলাদেশি হিন্দু সংগঠন, রাজনৈতিক দল এবং ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশের বহু উদাহরণ রয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় আওয়াজ কই? চৈতালীরা চুপ কেন? 

ধর্মীয় স্থাপনায় ভাঙচুরের বিচার অপরাধীর ধর্ম দেখে নির্ধারিত হতে পারে না। একজন হিন্দু ব্যক্তি মন্দির ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত হলে বিষয়টি চাপা পড়বে, আর মুসলিম হলে তা সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখা হবে—এটা তো ঠিক না। 

তাই প্রশ্নটি খুব সোজা: প্রতীমা ভাঙচুরের ঘটনায় প্রান্থ কুমার দাসের বিরুদ্ধে বিচার চাইবে না হিন্দু সমাজ?  

অভিযুক্ত হিন্দু, মুসলিম বা অন্য যে পরিচয়েরই হোক, ধর্মীয় স্থাপনায় অপরাধের ক্ষেত্রে একই আইন প্রয়োগ করতে হবে। কিন্তু যেহেতু এই অপরাধ একজন হিন্দু করছে তাই হিন্দুরা এখন চুপ।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team