হাইকমিশনার নাকি শ্বশুরবাড়ির জামাই?
দিনেশ ত্রিবেদী সাহেব বাংলাদেশে আসার পর মনে হচ্ছে, তিনি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসেননি—শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন! 😄
একটার পর একটা বৈঠক, সাক্ষাৎ, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা, মন্ত্রী-এমপিদের সঙ্গে আলোচনা, সংসদে যাতায়াত—কোথাও যেন তাঁর ব্যস্ততার শেষ নেই!
আমাদের বাংলাদেশি হাইকমিশনার ভারতে গিয়ে এতটা দৌড়ঝাঁপ করার সুযোগ পান কি না, সেটা অবশ্য আলাদা প্রশ্ন। কিন্তু ত্রিবেদী সাহেবকে দেখে মনে হচ্ছে, বাংলাদেশে তাঁর অ্যাক্টিভিটি লেভেল একটু বেশিই হাই!
সকালবেলা মন্ত্রী, দুপুরে রাজনৈতিক নেতা, বিকেলে সংসদ, সন্ধ্যায় আরেক বৈঠক, ছুটির দিনে ইয়োগা করছেন- এভাবে চলতে থাকলে একদিন হয়তো দেখা যাবে:
“আজ হাইকমিশনার সাহেব কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন?”
—“জানি না ভাই, আগে উনার পিএসকে জিজ্ঞেস করেন!” পিএস হয়তো বলবেন শিডিউল ঠিক নাই। 😂
কূটনীতিতে যোগাযোগ অবশ্যই দরকার। দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা দরকার। কিন্তু একজন বিদেশি হাইকমিশনারের এত ঘনঘন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আনাগোনা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে—
উনি কি বাংলাদেশে কূটনৈতিক দায়িত্ব পালন করতে এসেছেন, নাকি আত্মীয়স্বজনের বাড়িতে সামাজিকতা করতে এসেছেন?
এমনকি মনে হচ্ছে, আর কয়েকদিন থাকলে হয়তো সংবাদ আসবে—
“ত্রিবেদী সাহেব আজ শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে দেখা করেছেন এবং রাতে পারিবারিক নৈশভোজে অংশ নিয়েছেন।” 😆
বেশি সক্রিয় ত্রিবেদি সাহেব সব অনুষ্ঠানে যাওয়ার আগে বাংলাদেশ সরকারের কাছে ঠিকঠাক অনুমতি নেন তো? নাকি সরাসরি গিয়ে হাজির হন?
হাইকমিশনার সাহেব হয়তো ভুলে গেছে কেবল কূটনৈতিক কাজেই তিনি বাংদেশে নিয়োগপ্রাপ্ত। এত দৌড়ঝাপ করতে করতে দেখা গেল তিনি আবার কবে না নাকগলানো শুরু করেন।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment