তারেক রহমান, নেতৃত্বের এক স্বতন্ত্র ইমেজ

0

ইতিহাস কেবল বিজয়ীদের কথা বলে না, ইতিহাস বলে টিকে থাকার কথা। 

লন্ডনে প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের প্রতিটি দিন কেটেছে দেশে ফেরার প্রতীক্ষায় আর আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নে।

নির্যাতন যাঁকে দমাতে পারেনি, নির্বাসন যাঁকে ভুলিয়ে দেয়নি শেকড়ের টান, তিনি তারেক রহমান। রাজনীতির কঠিন পাঠ তিনি নিয়েছেন রাজপথের পাশাপাশি জীবনের প্রতিটি আঘাত থেকে। এই দীর্ঘ সংগ্রাম তাঁকে করেছে ধীরস্থির, পরিণত এবং বিচক্ষণ। আজ আমরা যে নেতাকে দেখছি, তিনি কোনো উত্তরাধিকারের ছায়ায় নন, বরং নিজের যোগ্যতায় তৈরি করেছেন এক স্বতন্ত্র ইমেজ।


সময় বদলেছে। বদলেছে রাজনীতির ব্যাকরণ। তারেক রহমান বুঝেছেন, দেশকে এগিয়ে নেবার জন্য প্রয়োজন রাষ্ট্রের আমূল সংস্কার। আর এ লক্ষ্যে জনগণের সামনে হাজির করেছেন রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’। যা আজ দেশের প্রতিটি ঘরে ঘরে এক নতুন আশার আলো।


কথা নয়, কাজে বিশ্বাসী তারেক রহমান ও তার সরকার শুরু করেছে

মানুষের জীবনমান উন্নয়নের এক বাস্তবমুখী সংগ্রাম। ‘ফ্যামিলি কার্ড’ আজ কোনো

করুণা নয়, বরং নিম্ন আয়ের মানুষের অধিকারের প্রতীক। সম্পদের সুষম বণ্টন

আর বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ দেশের অর্থনীতিতে এনেছে এক

স্বস্তির নিঃশ্বাস।


তারেক রহমান বিশ্বাস করেন, বাংলাদেশের প্রাণ লুকিয়ে আছে কৃষিতে। তাঁর অনুপ্রেরণায় দেশজুড়ে শুরু হয়েছে ‘খাল খনন’ কর্মসূচি। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং শ্রমনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিপণ্য উৎপাদনের এক যুগান্তকারী বিপ্লব। সাধারণ মানুষ আজ নিজের হাতে নিজের ভাগ্য গড়ছে।


 তারুণ্যের শক্তিকে আইটি আর আধুনিক শিক্ষায় রূপান্তর করতে তাঁর সরকার

বদ্ধপরিকর। মেধা আর দক্ষতার ভিত্তিতে গড়ে উঠছে এক নতুন কর্মীবাহিনী। শিক্ষকদের

মর্যাদা ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে শিক্ষা সংস্কারের প্রতিটি ধাপে মিশে

আছে তারেক রহমানের আধুনিক চিন্তা।


একজন মানুষ। একটি পরিকল্পনা এবং একটি দেশ। জীবন সংগ্রামের প্রতিটি

অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারেক রহমান আজ কেবল একজন রাজনৈতিক নেতা নন,

তিনি এক আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। সংগ্রাম যাঁর শক্তি,

আর জনগণের সেবা যাঁর ধর্ম, তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে আগামীর

বাংলাদেশ। 


No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team