জামায়াত-এনসিপির লংমার্চ: ভুল পথ, ভুল-কৌশল
আগামীকালের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ জনগণের সংকট সমাধানের আন্দোলন নয়। এটা জামায়াত ও এনসিপির রাজনৈতিক আত্মহত্যার পথ। তারা তারেক রহমানের সরকারকে বিতর্কিত করলেই তাদের রাস্তা পরিষ্কার হবে বলে মনে করছে। এটা অলীক স্বপ্ন। বাস্তবতা তারা বুঝছে না। তারা বোকার স্বর্গে বাস করছে।
সরকার মাত্র ছয় মাস ক্ষমতায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর আমদানি বিপর্যয় সামলাতে সময় লাগে। সরকার কাজ করছে। অথচ জামায়াত-এনসিপি রাস্তায় নেমে জনদুর্ভোগ বাড়াচ্ছে। মহাসড়ক অচল করবে, সড়ক কাজ বন্ধ করবে, তারপর সরকারকে দোষ দেবে। এই নাটক ইচ্ছে করে সাজানো।
আরও গুরুতর কথা, তাদের মুখে বারবার হাসিনা ও আওয়ামী লীগ ঘুরে আসছে। তাদের পক্ষের মিডিয়া ও সাংবাদিকরা একই সুরে প্রচার চালাচ্ছে। ভারতের অপপ্রচার চলছে। সংখ্যালঘু ইস্যু নিয়ে অপপ্রচার চলছে। দেশবিরোধী চক্রান্তের ইঙ্গিত দিয়েও তারা মাঠ ছাড়ছে না। এসবের বিরুদ্ধে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করছে না। উল্টো সরকারকে চাপে ফেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে।
এই মুহূর্তে আওয়ামী লীগসহ নির্বাচন হলেও বিএনপি সরকার গঠন করবে। ক্ষতি হবে জামায়াত ও এনসিপির। তারা আসন হারাবে। প্রধান বিরোধী দল থাকতে পারবে কি না, সেটাও সন্দেহ। তবুও তারা সরকারকে অস্থিতিশীল করতে ব্যস্ত। এর ফল একটাই—হাসিনা আবার প্রাসঙ্গিক হবে। তার ১৫ বছরের গুম-খুন-দখল উল্টো নরমালাইজ হবে।
লংমার্চ তেল-গ্যাস আনবে না। এটা শুধু জনদুর্ভোগ বাড়াবে আর আওয়ামী লীগকে মাঠে ফেরানোর রাস্তা খুলবে। যারা এই পথে হাঁটছে, তারা ভুল পথে হাঁটছে। জনগণের ক্ষোভকে অস্ত্র বানিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এই হিসাব তারা না বুঝলে পরিণতি তাদেরই ভোগ করতে হবে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment