বিএনপিকে ব্যর্থ দেখিয়ে হাসিনাকে বাঁচানোর ছদ্মবেশী আন্দোলনে নামছে এনসিপি জামায়াত

0

 বিএনপিকে ব্যর্থ দেখিয়ে হাসিনাকে বাঁচানোর ছদ্মবেশী আন্দোলনে নামছে এনসিপি জামায়াত 

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ জনগণের সংকট সমাধানের নামে চালানো এক রাজনৈতিক প্রহসন। জামায়াত ও এনসিপি জানে, এই মিছিল তেল-গ্যাস আনবে না। তারা জানে, সরকার মাত্র ছয় মাস ক্ষমতায়। তবুও তারা রাস্তায় নামছে। কারণ তাদের আসল লক্ষ্য অন্য। তারা আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করতে চায়। হাসিনার পতিত শাসনকে উল্টো নরমালাইজ করতে চায়।

ছয় মাসে একটি সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর আমদানি বিপর্যয়ের ধাক্কা সামলে পুরো সংকট মিটিয়ে ফেলবে—এমন প্রত্যাশা অবাস্তব। সরকার স্পট মার্কেট থেকে গ্যাস কিনছে, কূপ খনন করছে, নতুন চুক্তি করছে। কাজ চলছে। অথচ জামায়াত-এনসিপি ধৈর্য হারিয়ে ফেলেছে। ক্ষমতার নেশায় তারা পাগল হয়ে গেছে। সরকারকে ব্যর্থ প্রমাণ করতে তারা জনদুর্ভোগ বাড়াতে রাজি।

শনিবার মহাসড়কে হাজার হাজার গাড়ি নামালে সাধারণ মানুষ আটকে যাবে। রোগী, ব্যবসায়ী, শ্রমিক সবাই ভোগাবে। চলমান সড়ক কাজও বন্ধ হবে। তারপর তারাই বলবে—দেখো, সরকার কিছু করতে পারছে না। এই নাটক ইচ্ছে করে সাজানো।

প্রশ্ন সোজা। এই সরকারকে বিতর্কিত করে লাভ কী? তাদের মুখে ভারতের বিরুদ্ধে অভিযোগ কই, হাসিনা যে ভারতে বসে প্রেস কনফারেন্স করল এটা নিয়ে প্রতিবাদ কই? সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের প্রতিবাদ কোথায়? হাসিনার ল্যাসপেন্সার মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ কই? 

আওয়ামী লীগের ১৫ বছরের গুম, হত্যা, দখল আর দুর্নীতি কি তারা ভুলে গেছে? 

জামায়াত-এনসিপির এই কর্মকাণ্ড সেই কালো অধ্যায়কে আবার সহনীয় করে তুলছে। তারা হাসিনাকে মাঠে ফেরানোর রাস্তা তৈরি করছে। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে পুরনো স্বৈরশক্তিকে সুযোগ দিচ্ছে।

গণভোট আর জুলাইয়ের বিচারের দাবি বৈধ হতে পারে। কিন্তু সদ্য গঠিত সরকারকে রাস্তায় নামিয়ে অচল করার চেষ্টা দায়িত্বজ্ঞানহীন। এটা আন্দোলন নয়, হিসাব। এটা সংকট সমাধান নয়, সংকটকে রাজনৈতিক পুঁজি বানানো। যারা এই লংমার্চে নামছে, তারা জনগণের দুর্ভোগকে অস্ত্র বানাচ্ছে। আর পেছনে আওয়ামী লীগ হাসছে।

জনগণকে এই খেলা বুঝতে হবে। ছয় মাসে ব্যর্থতার তকমা লাগিয়ে পুরনো শাসকদের ফিরিয়ে আনার এই ষড়যন্ত্র জনগণ বুঝে।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team