তলে তলে ভারত সাথে কি আতাত করছে জামায়াত?
বাংলাদেশের রাজনীতিতে “জামায়াত ভারতবিরোধী” এই ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অভিযোগ ও ঘটনা এই সরল চিত্রকে জটিল করে তুলেছে।
২৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুকে দাবি করেন যে, ১৬ অক্টোবর বারিধারায় ভারতীয় উচ্চ পর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এ টি এম মাছুমসহ তিনজনের গোপন বৈঠক হয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগকে নিয়ে আন্দোলনের ছক কষার জন্য এই বৈঠক। এই দাবি গণমাধ্যমেও এসেছে।
অন্যদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকের খবর ২০২৫-২৬ সালে প্রকাশ্যে এসেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে রুটিন মাত্রার যোগাযোগ বলেছিল। জামায়াত অব্যশ স্বীকার করেছিল যে অন্য দেশের কূটনীতিকদের মতোই বৈঠক হয়েছিল। কূটনীতিকদের সঙ্গে দেখা এবং গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের মধ্যে পার্থক্য রয়েছে—এটা স্পষ্ট।
একই সময়ে জামায়াতের নেতারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। গোলাম পরওয়ার নিজে ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ভারতীয় সেনা ও গোয়েন্দাদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং ভারতকে ১৯৬৫ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে ১৯৭১-এ সহযোগিতা করেছিল বলে মন্তব্য করেছেন। অথচ ২০২৪ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে একই গোলাম পরওয়ার বলেছিলেন যে জামায়াত ভারতের জন্য হুমকি হবে না এবং সীমান্ত স্থিতিশীল রাখবে।
এই পরিস্থিতিতে যে প্রশ্ন উঠেছে তা হলো: প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিয়ে, একই সময়ে কূটনৈতিক বা অন্য কোনো পর্যায়ে যোগাযোগ রাখা কতটা স্বাভাবিক রাজনীতি, নাকি পুরোটাই লোকদেখানো? আর তলে তলে “আঁতাত”!
বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিশেষ করে এনসিপি-জামায়াত ও ইনকিলাব মঞ্চের জন্য ভারত-বিরোধিতা একটি জনপ্রিয় ন্যারেটিভ। তবে যেকোনো দলের জন্যই প্রকাশ্যে কঠোর ভাষা ব্যবহার করা এবং পর্দার আড়ালে সম্পর্ক রক্ষা করার চেষ্টা—দুটোই হতে পারে।
একদিকে জামায়াতের নেতাদের প্রকাশ্য ভারতবিরোধী বক্তব্য, অন্যদিকে কূটনীতিক পর্যায়ের যোগাযোগের খবর এবং গোয়েন্দা বৈঠকের অভিযোগ।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment