জিয়াউর রহমান হ/ত্যা: শেখ হাসিনার গ্রিন সিগন্যালে দেশে ফেরেন মোজাফফর!
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে ছদ্মবেশে ভারত থেকে দেশে ফেরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হ/ত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেন। তাকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা খান। এছাড়াও সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নি/হ/ত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ সময় পার হলেও এই আলোচিত হ/ত্যা/কা/ণ্ড ঘিরে রয়ে গেছে নানা অমীমাংসিত ইস্যু। ২০০৩ সালে চার দলীয় জোট সরকারের সময় নিয়মিত আদালতে মামলার তদন্ত শুরু হলেও আওয়ামী লীগের আমলে তা বন্ধ হয়ে যায়।
চার দশক পর চলতি বছরের ১৫ জুলাই হ/ত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন গ্রেফতার হলে, জিয়াউর রহমান হ/ত্যা/র নেপথ্যের বিষয়গুলো জানার সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইদিনের জিজ্ঞাসাবাদে সাবেক রাষ্ট্রপতি হ/ত্যা/র বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। হ/ত্যা/কা/ণ্ডে/র ঠিক আগের দিন এইচ এম এরশাদের হেলিকপ্টারে চট্টগ্রাম সফর, মামলার গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।
প্রসিকিউটর বলেন, ‘জিয়াউর রহমানকে হ/ত্যা/র একদিন আগে এরশাদ হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসে গিয়েছিলেন। যেটার কাগজপত্র পাওয়া যায়নি। জিয়াউর রহমানের বড়িগার্ডের কাছে অস্ত্র ছিল না। ফলে উনি ঝুঁকিপূর্ণভাবে চট্টগ্রাম সার্কিট হাউসে ছিলেন। সার্কিট হাউসে রাতের বেলা তালা লাগানো থাকে না, যেটা কমিশনের প্রতিবেদনে এসেছে। এ ব্যাপার গুলো নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে।’
তদন্তে উঠে আসে, মোজাফফর শেখ হাসিনার গ্রিন সিগনালেই ভারত থেকে ভুয়া পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরি করে ছদ্মবেশে দেশে ফেরেন।
তানভীর হাসান জোহা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্ত্রীর মাধ্যমে যোগাযোগের পর গ্রিন সিগন্যাল পেয়ে মোজাফফর দেশে ফিরেছেন।’
মোজাফফরের ফোনের ৪০টি গায়েব হয়ে যাওয়া মেসেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment