‘হিন্দু নির্যাতনের ভিডিও’—সত্য ঘটনা কতটা, আর রাজনৈতিক প্রচারণা কতটা?
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বা নির্যাতনের উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই, বিচ্ছিন্ন দু একটি ঘটনা যা ঘটে তা সংখ্যালঘু ফ্রেম দিয়ে নিউজ বানায় কেউ কেউ এটা সত্য । কিন্তু সেই বাস্তবতার সুযোগ নিয়ে পুরোনো, ভিন্ন দেশ বা ভিন্ন ঘটনার ভিডিওকে নতুন করে ‘হিন্দু নির্যাতন’ হিসেবে হাজির করাও এখন একটি পরিচিত অপপ্রচার কৌশল। ২০২৬ সালেই মহারাষ্ট্রের ভিডিওকে ঢাকায় হিন্দু তরুণ নির্যাতন, সুনামগঞ্জের স্কুলে আগুনকে দুর্গামন্দিরে হামলা, ফেনীর ডাকাতির ঘটনাকে হিন্দু নারীর ওপর ইসলামপন্থীদের নির্যাতন এবং দুই বছরের পুরোনো মিছিলকে সাম্প্রতিক পূজা বন্ধের হুমকি হিসেবে ছড়ানোর একাধিক উদাহরণ পাওয়া গেছে।
এই অপপ্রচারের সবচেয়ে বিপজ্জনক দিক হলো—একটি সত্যিকারের সংখ্যালঘু-নিরাপত্তার উদ্বেগকে রাজনৈতিক অস্ত্র বানানো। সম্প্রতি আওয়ামী লীগপন্থী কিছু অ্যাকাউন্ট বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রচারমাধ্যমের ক্ষেত্রে এমন বিভ্রান্তিকর কনটেন্টের উদাহরণ যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টচেকিং সাইট বলছে, বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে বিভিন্ন রাজনৈতিক দল ও সীমান্তপারের কিছু নেটওয়ার্ক একই ধরনের পুরোনো ভিডিও, খন্ডিত বক্তব্য ও ভুল ক্যাপশন ব্যবহার করে সংখ্যা লঘু নির্যাতনের ইস্যু বানাচ্ছে।
আসল প্রশ্ন হওয়া উচিত: হিন্দুদের নিরাপত্তার কথা বলার নামে কে সত্য তুলে ধরছে, আর কে পুরোনো ভিডিওকে নতুন ঘটনা বানিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে? ভিডিওটি কবে ধারণ করা, কোথায় ধারণ করা, মূল উৎস কী এবং স্থানীয় সংবাদে ঘটনাটির অস্তিত্ব আছে কি না—এই চারটি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোনো ভিডিওকে সাম্প্রদায়িক নির্যাতনের প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত নয়।
সামনে পুজো। তাই হিন্দু নির্যাতনের খবর এলেই বিশ্বাস না করে যাছাই করুন আগে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment