কল্পনার বাইরের মুখ? গার্মেন্টস পোড়ানো রাজনীতির আসল খেলা

0

কল্পনার বাইরের মুখ? গার্মেন্টস পোড়ানো রাজনীতির আসল খেলা খেলোয়াড় কারা? 

"শ্রমিক মজুরি চায়, বেতন বাড়াতে চায় — এটা ন্যায্য। কিন্তু মজুরি বোর্ড হয়ে যাওয়ার পরও কেন কারখানা পোড়ে? শ্রমিকরা রাস্তায় নামে বারবার? 

উত্তরটা এবার ফাইল থেকে আসছে, মাঠ থেকে নয় — এনবিআরের ফাইল থেকে। ২০৪ জনের ব্যাংক হিসাব ফ্রিজ। ৭ শিল্প গ্রুপের ১২০ জনের লেনদেন তদন্ত। সাবেক মন্ত্রী-এমপি-ব্যবসায়ীর নাম। অভিযোগ একটাই — শ্রমিকের কাঁধে বন্দুক রেখে টাকা ঢালা হয়েছে অস্থিরতায়।

এটাই সেই পুরনো ফর্মুলা: সামনে শ্রমিক, পেছনে টাকা, তারও পেছনে রাজনীতি। গার্মেন্টস বন্ধ মানে রপ্তানি বন্ধ, রপ্তানি বন্ধ মানে ডলার সংকট, ডলার সংকট মানে দুর্বল বাংলাদেশ। যারা ক্ষমতা হারিয়েছে, তাদের জন্য এর চেয়ে সহজ প্রতিশোধ আর কী?

এখানেই আসে মাশরাফি প্রশ্ন। সালমান-টিপু-মুর্শেদীর মতো ভারী নামগুলো তো প্রকাশ্যেই আছে। কিন্তু আওয়ামী লীগ কি শুধু ভারী নাম দিয়েই খেলছে? নাকি ভালোবাসার মুখ, ক্লিন ইমেজ, 'কল্পনার বাইরের' কাউকে দিয়ে খেলাচ্ছে — যাকে দেখে কেউ সন্দেহ করবে না? যেমন মাশরাফি — মাঠের নায়ক থেকে হঠাৎ এমপি-হুইপ হওয়া, ৫ আগস্টে নিজের বাড়ির উপরই আক্রমণ হওয়া কেননা আওয়ামী লীগে যুক্ত হওয়ার ক্ষোভ। আওয়ামী লীগ কি তাকে দিয়েও খেলছে? 

কিন্তু প্রশ্নটা থেকে যায় — এবং রাখতে হবে: ২০৪ জনের বাইরেও কি কেউ আছে? জনপ্রিয় মুখকে ঢাল করে কি টাকা-লোক পাঠানো হচ্ছে? এটা জানতে চাই তদন্ত, সরকার হয়তো সে পদক্ষেপ নিয়েছে বা নিবে। 

বাংলাদেশের গার্মেন্টস পোড়ানো মানে শুধু ফ্যাক্টরি পোড়ানো নয় — কোটি পরিবারের ভাত পোড়ানো। সেই আগুনে কারা ঘি ঢালল — সাবেক মন্ত্রী, পলাতক ব্যবসায়ী, নাকি কল্পনার বাইরের কোনো নায়ক? এটা নিশ্চয় বের হবে। কারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এমন ছিনিমিনি খেলছে! 

 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team