ভিকটিম কার্ডের কারিগর প্রথম আলো!

0

 


দেখুন প্রথম আলোর খেলাটা —

হেডলাইন: "পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ"

সাথে বড় করে আগুন জ্বলতে থাকা বাড়ির ছবি, লাল বক্সে ফিচার। মনে হবে দেশে আওয়ামী লীগই সবচেয়ে বড় ভিকটিম!

অথচ এই একই সময়ে সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি-এনসিপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করছে, ককটেল মারছে, গুলি করছে — সেই নিউজ প্রথম আলোতে হয় সিঙ্গেল কলামে ভেতরের পাতায়, না হয় "দুর্বৃত্তদের" অগ্নিসংযোগ বলে দায়সারা রিপোর্ট!

প্রশ্ন হলো, কেন?

কারণ প্রথম আলো বরাবরই এই কাজটা করে। তারা সরাসরি আওয়ামী লীগের পক্ষ নেয় না, তারা নেয় "সিম্প্যাথি কার্ড" এর পক্ষ। আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে দাঁড় করাও, জনমনে ধারণা তৈরি করো — "আহারে, ওদের ওপরও তো জুলুম হচ্ছে।"

এই ১৫ জনের বাড়িতে কে হামলা করেছে, কেন করেছে, এর পেছনে গত ১৫ বছরের লুটপাট-গুম-খুন-দমন-পীড়নের ক্ষোভ আছে কিনা — সেই প্রেক্ষাপট প্রথম আলো বলবে না। তারা শুধু আগুনের ছবি দেখাবে। আবেগ বিক্রি করবে।

আর যখন আওয়ামী লীগের লোকেরা বিএনপি নেতার বাড়ি পোড়ায়, এনসিপি অফিসে হামলা করে, তখন প্রথম আলোর ভাষা বদলে যায়। তখন হেডলাইন হয় নরম, ছবি থাকে না, ফিচার হয় না। তখন "কার্যক্রম নিষিদ্ধ" শব্দটাও আর বড় করে লেখা হয় না।

এটাই প্রথম আলোর পুরনো দ্বিচারিতা।

৫ আগস্টের আগে তারা হাসিনার ফ্যাসিবাদের দোসর ছিল। ৫ আগস্টের পরে তারা নতুন করে আওয়ামী পুনর্বাসনের ঠিকাদার হয়েছে। "সুশীলতা", "মানবিকতা", "নিরপেক্ষতা"র মুখোশ পরে তারা আসলে ফ্যাসিবাদের জন্য সিম্প্যাথি গ্রাউন্ড তৈরি করছে।

আজ ১৫ জন আওয়ামী নেতার বাড়ির খবর ফিচার হয়, কিন্তু শত শত বিরোধী নেতাকর্মীর বাড়িতে আওয়ামী অগ্নিসন্ত্রাসের খবর ফিচার হয় না কেন? জবাব দাও প্রথম আলো।

এই হলুদ সাংবাদিকতাকে চিনে রাখুন। এরা সংবাদ বিক্রি করে না, এরা ন্যারেটিভ বিক্রি করে। আর সেই ন্যারেটিভের নাম হলো — আওয়ামী লীগকে ভিকটিম বানিয়ে আবার রাজনীতিতে ফেরত আনা।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team