১৬ ডিসেম্বর ফিরছেন? কোন মুখে?

0

পতিত ও পলাতক শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন! রয়টার্সের কাছে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর এই ঘোষণা শুনে দেশের মানুষ হাসবে না ক্ষোভে ফুঁসবে — সেটাই প্রশ্ন।

মনে রাখুন, তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি মানবতাবিরোধী অপরাধে আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। চব্বিশের গণ-অভ্যুত্থানে নিরস্ত্র ছাত্র-জনতার বুকে গুলি চালানোর নির্দেশদাতা, গুম-খুন-আয়নাঘরের কারিগর, ভোটচোর স্বৈরশাসক।

পত্রিকাগুলোর সংবাদ বলছে — এই ফেরার গুজব আর ২৯-৩০ নভেম্বরের তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ছক কষেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাই ৩০টি সীমান্ত জেলায় সতর্কতা, বিজিবির টহল জোরদার।

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান পরিষ্কার বলে দিয়েছেন — ফাঁসির আসামি হাসিনার সঙ্গে কোনো আলোচনা নেই, ভারতের কাছে তার প্রত্যর্পণ চাওয়া হয়েছে। এটাই একমাত্র ভাষা খুনিদের জন্য।

আসল সত্য হলো — ভারতে পালিয়ে থাকা পলাতক নেতৃত্ব দেশে থাকা হতাশ, ছন্নছাড়া কর্মীদের চাঙা রাখতে ‘আপা আসছেন’ নামক মুলা ঝুলিয়ে তাদের ককটেল-পেট্রোলবোমার আগুনে ঠেলে দিচ্ছে। নেতা থাকবে দিল্লির নিরাপদ আশ্রয়ে, আর কর্মী পুড়বে-মরবে বাংলার মাটিতে — এই হলো তাদের রাজনীতি!

পতিত ও পলাতক শেখ হাসিনার ফেরা একভাবেই হতে পারে — ভারত তাকে হস্তান্তর করবে, বাংলার মাটিতে রায় কার্যকর হবে। এর বাইরে কোনো নাটক, কোনো ষড়যন্ত্র, কোনো অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না।

জনগণকে বলবো — এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বিভ্রান্ত হবেন না। সীমান্তে অপরিচিত গতিবিধি দেখলে, নাশকতাকারী দেখলে প্রশাসনকে ধরিয়ে দিন। খুনিদের ঠাঁই এই বাংলায় হবে না।


 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team