বিজয় দিবসে রক্তের হোলি খেলতে চায় পতিত ও পলাতক খুনির দল!

0

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে টার্গেট করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন নীলনকশা পরিষ্কার। রয়টার্সে পতিত ও পলাতক শেখ হাসিনার ফেরার ঘোষণা — আর আজ ২৫ নভেম্বর প্রথম আলোর রিপোর্ট বলছে ডিসেম্বর পর্যন্ত নাশকতা চলবে।

এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত খুনের ছক!

নভেম্বরে সারা দেশে ২১৩টি ককটেল বিস্ফোরণ-অগ্নিসন্ত্রাস ছিল শুধু মহড়া। মূল প্ল্যান: ১৪ ও ১৬ ডিসেম্বর শ্রদ্ধা-বিজয় মিছিলের নামে ঝটিকা মিছিল, বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধানো। তারপর সেই লাশ আর রক্তের ছবি বিদেশে বেচে আবার সেই পচা-জীর্ণ ক্যাসেট বাজানো — ‘মুক্তিযুদ্ধের চেতনা বনাম স্বাধীনতা বিরোধী’!

ধিক্কার জানাই! যে দল মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল বানিয়ে ১৫ বছর ফ্যাসিবাদ কায়েম করেছে, ভোট ডাকাতি করেছে, গুম-খুন-আয়নাঘর বানিয়েছে, চব্বিশে ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হয়েছে — তারা আজ বিজয়ের কথা বলে কোন মুখে?

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিমধ্যে বিদেশি কূটনীতিকদের কাছে এদের নাশকতার প্রমাণ দিয়েছেন। আর খুনির দল গতকাল বিবৃতি দিয়ে সাধু সাজতে চাইছে!

শুনে রাখো — মুক্তিযুদ্ধকে ঢাল করে ফ্যাসিবাদ ফেরানোর দিন শেষ। ১৬ ডিসেম্বর শহীদদের রক্তে রাঙা পবিত্র দিন। সেদিন কোনো পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি, অনুপ্রবেশ, ঝটিকা মিছিল বরদাশত করা হবে না।

সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয় দিবসের মাটিতে নাশকতাকারী দেখামাত্র প্রতিরোধ করুন, প্রশাসনের হাতে তুলে দিন।


 

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team