বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বনাম ভারতে সংখ্যালঘু নির্যাতন

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বনাম ভারতে সংখ্যালঘু নির্যাতন

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ শতাব্দী ধরে পাশাপাশি বসবাস করে আসছে। পূজা, বড়দিন কিংবা বুদ্ধপূর্ণিমা—উৎসবের দিনগুলোতে প্রতিবেশী মুসলিম পরিবারও শামিল হয় আনন্দে। এই সহাবস্থান কোনো আরোপিত নীতি নয়, বরং সমাজের গভীরে প্রোথিত এক বাস্তবতা।

মাঝেমধ্যে বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটে— কিন্তু প্রতিটি ঘটনার তদন্তে উঠে এসেছে ব্যক্তিগত শত্রুতা বা সম্পত্তি বিরোধের মতো কারণ, ধর্মীয় নিপীড়নের কোনো সংগঠিত রূপ নয়। রংপুরের ঘটনায় তো অপরাধীরাই ছিল সনাতন ধর্মাবলম্বী—যা প্রমাণ করে এটি সাম্প্রদায়িক সংঘাত ছিল না। প্রতিটি ক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে, বিচার প্রক্রিয়া এগিয়েছে।

এর বিপরীতে ভারতের চিত্র ভিন্ন প্রকৃতির। সেখানে মুসলিম, খ্রিষ্টান, দলিত, আদিবাসী—একাধিক জনগোষ্ঠী রাষ্ট্রীয় বাহিনীর হাতেই নির্যাতনের অভিযোগ তুলেছে। জাতিসংঘের সিইআরডি কমিটি সরাসরি সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতন নিয়ে। খ্রিষ্টানদের বিরুদ্ধে ২০২৪ সালে ৮৩০টি হামলার মধ্যে মামলা হয়েছে মাত্র ৩৯টিতে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাভাষী মুসলিমদের আইনি প্রক্রিয়া ছাড়াই ঠেলে দেওয়া হচ্ছে সীমান্তের ওপারে।

এই তুলনা থেকে যে পার্থক্যটা স্পষ্ট হয়, তা হলো—বাংলাদেশে বিচ্ছিন্ন অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র দাঁড়ায়, ভারতে অভিযোগের কেন্দ্রেই থাকে রাষ্ট্র নিজে। 

সাম্প্রতিক সময়ে ভারতে ধর্মীয় স্থাপনা উচ্ছেদের গতি উদ্বেগজনক হারে বেড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মুসলিম মিরর'-এর এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, শুধু গত জুন মাসের আগের দেড় মাসে বিভিন্ন রাজ্যে অন্তত ২৩টি মসজিদ, মাদরাসা, ঈদগাহ ও দরগাহ সম্পূর্ণ বা আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে—এর বড় অংশই ঘটেছে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে। এর আগে উত্তর প্রদেশে একাই প্রায় তিনশোর কাছাকাছি মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙার খবর উঠে আসে।

পশ্চিমবঙ্গে এপ্রিলের বিধানসভা নির্বাচনকে ঘিরে পরিস্থিতি নতুন মাত্রা পায়। নির্বাচনের আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্য জনসভায় রাজ্য সরকার পরিবর্তনের ডাক দেন এবং অভিযোগ তোলেন যে তৃণমূল সরকার সীমান্তে বেড়া নির্মাণে বাধা দিয়ে "অনুপ্রবেশকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল" তৈরি করেছে। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে সামনে আসে আরেকটি বিতর্ক—রাজ্য গোয়েন্দা বিভাগের নির্দেশে পুলিশ পশ্চিমবঙ্গজুড়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও মাজারগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করে, একুশ দফা ফরম পূরণ করিয়ে। রাজ্যজুড়ে এ নিয়ে তীব্র ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়, এমনকি রাজ্য সরকার আগে হাইকোর্টকে জানিয়েছিল—এমন কোনো নির্দেশ তারা দেয়নি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সংসদেও প্রশ্ন উঠেছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এক সংবাদ সম্মেলনে সরাসরি বলেন—"ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়?"—এবং প্রতিবেশী দেশগুলোর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। 

কারণ ইতিহাস বলে, বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হিন্দুদের সবচেয়ে বড় শারদীয় ‍পুজা অনুষ্ঠিত হয়। আর উৎসবের এই সময়টাকেই বেছে নিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে ফায়দা লুটতে চায় একটি চক্র। গুজব ছড়ানো, উসকানিমূলক পোস্ট, মিথ্যা ভিডিও ছড়িয়ে দেওয়া—এসব ষড়যন্ত্র প্রায়ই আসে সীমান্তের ওপার থেকেও, যেখানে বাংলাদেশের প্রতিটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখানোর একটা প্রবণতা লক্ষ করা যায়। তাই প্রশাসন, গণমাধ্যম আর সাধারণ মানুষ—সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। কোনো গুজবে কান না দিয়ে, কোনো উসকানিতে পা না দিয়ে, প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিরোধ।

জনগণের সংকট কি রাজপথের লং মার্চে, তাহলে ৩৪ এমপি বিদেশ ভ্রমণে কেন?

জনগণের সংকট কি রাজপথের লং মার্চে, তাহলে ৩৪ এমপি বিদেশ ভ্রমণে কেন?  

দেশে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে ১১–দলীয় ঐক্য যখন রাজপথে লংমার্চ করছে, ঠিক সেই সময় জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্যের ১৭ দিনের বিদেশ সফর নিঃসন্দেহে রাজনৈতিক প্রশ্ন তৈরি করে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, সফরকারী দলের মোট সদস্য ৭১ জন এবং ৩৪ এমপির মধ্যে ২৫–২৬ জন পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়েছেন। জামায়াতের ব্যাখ্যা—এটি আগে থেকে পরিকল্পিত ‘প্রশিক্ষণমূলক’ সফর, রাজনৈতিক কর্মসূচি নয়।

কিন্তু এখানেই মূল প্রশ্ন: রাজনীতিতে সময়ও কি কোনো বার্তা বহন করে না? জনগণকে যদি বলা হয় পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ যে গ্যাস-বিদ্যুৎ, তেল-সার, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও দুর্নীতির দাবিতে রাস্তায় নামতে হবে, তাহলে সেই সংকটের সময়ে দলের ৩৪ জন এমপির প্রায় একসঙ্গে বিদেশে অবস্থান করা সাধারণ মানুষের কাছে কী বার্তা দেয়? বিশেষ করে যখন দলের শীর্ষ নেতৃত্ব একই সময়ে বলছে, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জামায়াত এনসিপির নেতারা যখন রাস্তায় বলছে গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছেড়ে দে, অপর আরেকটি পক্ষ সেসময় দেশের টাকায় বউ বাচ্চাসহ বিদেশ ভ্রমনে ব্যস্ত। ফূর্তিতে ছবিও শেয়ার করছে ফেসবুকে! কী আজব ব্যাপার? এমন সংকটের সময় সরকারি টাকায় বিদেশ ভ্রমণ করে অন্যদিকে রাস্তায় জনগণকে বোকা বানানোর জন্য লং মার্চ করে। এটা কেবল জামায়াতের পক্ষেই সম্ভব। 

একবার চিন্তা করে দেখুন- আগে বেগম জিয়া যখন লং মার্চ করেছিলেন তখন কী অবস্থা ছিল দেশের?
বেগম খালেদা জিয়া যে লং মার্চের জন্য সবচেয়ে বেশি পরিচিত, সেটি হলো ১৯৯৮ সালের ৯ জুন অনুষ্ঠিত পার্বত্য লংমার্চ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা করে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট এই লং মার্চ করে। সকাল ৮টায় ঢাকার পল্টন ময়দান থেকে হাজার হাজার যানবাহন নিয়ে যাত্রা শুরু হয় এবং পরে তিন ভাগে ভাগ হয়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দিকে যায়। অনেকে এটিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় লং মার্চ বলে উল্লেখ করেন। এছাড়া তিনি আরও কয়েকটি মার্চ/রোড মার্চের ডাক দিয়েছিলেন, যেমন: ১৯৯৯ সালের মে মাসে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে মার্চ, অন্যটি ২০১৩ সালের ২৯ ডিসেম্বর “মার্চ ফর ডেমোক্রেসি”। সেই ঐতিহাসিক লং মার্চ এর পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। তবুও জামায়াত প্রহসনের লং মার্চ ডেকেছে।     

লংমার্চে ১৯ সেপ্টেম্বরের রংপুরমুখী কর্মসূচিতে প্রায় ৪৩০–৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হওয়ার তথ্যও এসেছে। এত বিরাট সংখ্যক গাড়ির তেল খরচ, লোকজনের খাবার খরচ, জনসভার খরচে প্রায় কয়েক কোটি টাকা খরচ হয়েছে। একদিকে নেতাদের বিদেশ ভ্রমণ অন্যদিকে লং মার্চের নামে খরচ করে জামায়াত কি বার্তা দিতে চায়? 

সংসদে কথা বলার সুযোগ আছে। সেখানে সরকারের কাছে দাবি জানাক। রাস্তায় আন্দোলন করে এক দফার ঘোষণার হুমকি এগুলো নিছকই অপরিপক্কতার রাজনীতি।  জামায়াতকে দ্রুতই এটা থেকে বের হয়ে এসে মানুষের জন্য রাজনীতি করতে হবে। 

দেশের সংকট যদি সত্যিই এত গভীর হয়, তাহলে সেই সংকটের সময়ে ৩৪ জন এমপির মধ্যে এতজন কেন বিদেশে? আর যদি সংকট মোকাবিলায় তাঁদের উপস্থিতি অপরিহার্য না হয়, তাহলে সেই সংকটকে সামনে রেখে লংমার্চের রাজনৈতিক জরুরিতার ব্যাখ্যাই বা কী?

আগুন সন্ত্রাসের পুরোনো সূত্রেই কি ফিরছে নিষিদ্ধ আওয়ামী লীগ?

আগুন সন্ত্রাসের পুরোনো সূত্রেই কি ফিরছে নিষিদ্ধ আওয়ামী লীগ?

২০ সেপ্টেম্বর ২০২৬, রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে পৌঁছে ৯টা ৫২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন রাতে ঘটে। শুধু কমলাপুরে নয়, লকডাউন সফল করতে ঢাকার কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। 

এবার আসুন একটা সূত্র মিলিয়ে নিই। মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা কথায় কথায় আগুন সন্ত্রাসের কথা বলতো? নির্বাচনের আগে আগে বা কথায় কথায় বিরোধীদলকে দোষারোপ করতে বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের ঘটনার উদাহরণ টানতো? 

দেখুন তো মনে পড়ে কিনা- 

৪ মার্চ ২০১৩

কমলাপুর স্টেশনে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগে। ককটেল বিস্ফোরণও হয়। দুটি কোচ পুড়ে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ও রেলমন্ত্রী মজিবুল হক সরাসরি জামায়াত-শিবিরকে দায়ী করেন। হরতাল চলাকালে ঘটনাটি ঘটে। হতাহতের খবর ছিল না। কিন্তু পরে গোপন সূত্রে জানা যায় এটি আওয়ামী লীগ নিজেই ঘটিয়েছিল। 

৩০ নভেম্বর ২০২৩

কমলাপুরের ৮ নম্বর প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ থেকে আসা কমিউটার ট্রেনের বগিতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। একজন গ্রেপ্তার হন। পুলিশ দাবি করে, তাকে ২০ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল । আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল।

৫ জানুয়ারি ২০২৪ 

বেনাপোল এক্সপ্রেস কমলাপুরে পৌঁছানোর আগে গোপীবাগে আগুনে পুড়ে যায়। তিন-চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। অন্তত চারজন পুড়ে মারা যান (শিশুসহ)। আওয়ামী লীগ সরকারের পুলিশ এটিকে নাশকতা বলে। এটি মূলত নির্বাচনের আগে সময় ঘটে। এটিও পরিকল্পিত বলে জানা যায়- নির্বাচনের আগের সহিংসতাকে বিরোধীপক্ষকে ফাঁসানোর জন্য করা হয়েছিল। 

২২ জুন ২০২৪

কমলাপুরে চট্টলা এক্সপ্রেসের পাওয়ারকারে আগুন লাগে। স্পার্ক বা বৈদ্যুতিক ত্রুটি বলা হয়। কেউ হতাহত হননি। আওয়ামী লীগ আমলের শেষ দিকের ঘটনা।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০১৩ ও ২০২৩-২৪ সালের এসব ঘটনায় সরকার প্রায় সবসময় বিরোধী দল (জামায়াত বা বিএনপি) বা তাদের কর্মীদের দায়ী করেছে। অনেকের মতে, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বা রাজনৈতিক সুবিধা নিতে দোষ চাপাচ্ছিল বিরোধী দলের উপর। 

এবারের ঘটনায়ও একই ধরনের প্রশ্ন উঠছে—লকডাউন কর্মসূচির দিন রাতে স্টেশনে আগুন লাগিয়ে কি আওয়ামী লীগ একই পথ অবলম্বন করছে? এটাই কি তাদের অস্ত্র? পুরোনো পথেই কি ফিরছে দলটি? 

 

রাজনীতিবিদদের প্রতারণা; দ্বিতীয় স্ত্রী হওয়ার আগে ও পরের পরিণতি: গাজী নজরুল ও মামুনুল হক কেস

রাজনীতিবিদদের প্রতারণা; দ্বিতীয় স্ত্রী হওয়ার আগে ও পরের পরিণতি: গাজী নজরুল ও মামুনুল হক কেস

ন্যাম ভবনের ফ্ল্যাটে ঝুলন্ত দেহ। বয়স ১৯। মরিয়ম খাতুন।  

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম দুই মাস আগে বলেছিলেন—“এ আমার দ্বিতীয় স্ত্রী।” আজ সেই স্ত্রী মর্গে। এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে।

এখন প্রশ্ন আসে, এখানে কি প্রতারণার শিকার হলেন মরিয়ম? সম্পর্ক গোপন রাখা হয়েছিল কি? ধরা পড়লে স্ত্রীর তকমা লাগানো মরিয়ম কি তবে সংকটে পরেই নিহত হলেন? বা তাকে মেরে ফেলা হল?  

জুলাইয়ে মগবাজারের হোটেলে ধরা খাওয়ার পর ভাইরাল হন গাজী নজরুল। বয়সের ব্যবধান অনেক ছিল। অনেকটাই নাবালিকা মরিয়ম অন্যদিকে পঁচাত্তরের কাছাকাছি গাজী নজরুল এমপি, জামায়াত এই এমপিকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিল, বলল এআই। পরে এমপি বলেন, ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে বিয়ে করেন। অথচ পাঁচ দিন পরেও তারই স্বাক্ষরিত বায়োডাটায় মরিয়ম অবিবাহিত। কাবিনের খোঁজ মেলে না। তবু মেয়েকে সামনে দাঁড় করানো হয় পুরুষকে বাঁচাতে।

২০ সেপ্টেম্বর সন্ধ্যা। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাট এ ২০৩ নম্বর বাসার ফ্যানে ঝুলন্ত মরিয়মের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলে, এমপি ফ্ল্যাটে ছিলেন। দুপুরে দুই স্ত্রী নিয়ে খেয়েছেন বলেও খবর আসে। তদন্ত চলছে—আত্মহত্যা না হত্যা। প্রশ্ন থেমে নেই: দুই মাসের মধ্যে “স্ত্রী” থেকে লাশ হওয়ার দায় কার?

একই ছক পাঁচ বছর আগে মামুনুল হকের কেসে। ২০২১ সালে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে একটি মেয়ের সাথে ধরা পড়েন হেফাজত নেতা। সঙ্গের নারীকে বলেন দ্বিতীয় স্ত্রী,  মামুনুল হক মিথ্যা নাম বলেন আমিনা তৈয়বা—যা তার প্রথম স্ত্রীর নাম। আসল নাম জান্নাত আরা ঝর্ণা। মামুনুল হক এর ফাঁস হওয়া অডিওতে তিনি প্রথম স্ত্রীকে বলেন, পরিস্থিতির জন্য স্ত্রী বলতে বাধ্য। পরে “মানবিক বিয়ে”র গল্প। পুলিশ জানায়, দ্বিতীয়-তৃতীয় বিয়েতে কাবিন-দেনমোহর নেই। এর কিছুদিন পর ঝর্ণা নিখোঁজ হন, ঝর্নার ছেলে থানায় জিডি করেন, পরে তিনিই মামলা করেন। মামুনুল হক জেলে যান, পরে  ছাড়া পেয়ে আবার রাজনৈতিক মঞ্চে ফেরেন। ঝর্ণা খবরের বাইরে মুছে যান। ঝর্ণা কি বেঁচে আছে না মারা গেছে? 

মরিয়ম মরেছেন। ঝর্ণাকে নীরব করা হয়েছে। দুই ধর্মীয় দলের পরিচয়ে রাজনীতিবিদ এর দ্বিতীয় স্ত্রীদের পরিণতি আলাদা, কাজ এক—নারীর দেহ ও নাম খরচ করে ক্ষমতা বাঁচানো।

নিশ্চয় এই দুই নারীকে হোটেলে নিয়ে যাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এই দুই রাজনীতিবিদ। কিন্তু ধরা পড়ায় তারা এও  বলেছিল-  এ আমার স্ত্রী।  

কিন্তু শেষপর্যন্ত তারা কি স্ত্রীর মর্যাদা পেয়েছিল? নাকি করুণ পরিণতি মৃত্যুই তাদের পাওয়া। 

পুরুষ তো ঘুরে দাঁড়ায়, যেমন দাঁড়িয়েছে মামুনুল হক। গাজী নজরুলও প্রায় ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু নারীর যে ক্ষতি হল, যে পরিণতি হল তার দায় কে নেবে? 

মরিয়ম কি মরিয়া প্রমাণ করিল দ্বিতীয় স্ত্রী কেবল প্রতারণাই ছিল, নাকি ভোগের? 

দ্বিতীয় স্ত্রী হওয়ার আগে—পরিণতি ভাবুন

 


দ্বিতীয় স্ত্রী হওয়ার আগে—পরিণতি ভাবুন

কোনো পুরুষের দ্বিতীয় স্ত্রী হওয়ার সিদ্ধান্ত শুধু ভালোবাসা বা বিয়ের প্রতিশ্রুতির ওপর নেওয়ার সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে তাঁর আগের সংসার, সন্তানের ভবিষ্যৎ, আইনগত অধিকার, সামাজিক বাস্তবতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আপনার নিজের নিরাপত্তা ও মর্যাদা।

সম্প্রতি হোটেলে ধরা খাওয়া জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম ও রিসোর্টে কট খাওয়া খেলাফত মজলিসের আমির মামুনুল হককে ঘিরে আলোচিত ঘটনাগুলো থেকে অন্তত একটি বিষয় পরিষ্কার: কেউ আপনাকে “আমি তোমাকেই বিয়ে করব”, “আমার প্রথম স্ত্রী সব জানে”, কিংবা “সবকিছু ঠিক আছে” বললেই সেটিকে যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। যদিও তারা ধর্মের হাজার দোহাই দিক না কেন কিন্তু লেবাসধারী হোক না কেন। 

একজন নারী দ্বিতীয় স্ত্রী হওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর স্পষ্টভাবে জেনে নিন—

১. তিনি কি আইনগতভাবে আপনাকে বিয়ে করতে পারবেন?
শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়—বাংলাদেশের প্রযোজ্য আইন ও প্রয়োজনীয় অনুমতির বিষয়টি যাচাই করুন।

২. বিয়ের কাবিননামা ও দেনমোহর কি স্পষ্ট?
আপনার অধিকার কাগজে লিখিত আছে কি না নিশ্চিত করুন।

৩. তাঁর প্রথম স্ত্রী ও পরিবারের কাছে বিষয়টি সত্যিই প্রকাশিত কি না?
“সবাই জানে”—এই কথার ওপর নির্ভর না করে সম্ভব হলে বাস্তবতা যাচাই করুন।

৪. তিনি কি আগের সম্পর্ক/বিয়ে সম্পর্কে সম্পূর্ণ সত্য বলছেন?
আগের বিয়ে, বিচ্ছেদ, সন্তান, আর্থিক দায়—কিছুই গোপন রাখা হয়েছে কি না খুঁজে দেখুন।

৫. আপনাকে কি গোপন সম্পর্ক রাখতে বলা হচ্ছে?
যে সম্পর্ক শুরুই হচ্ছে গোপনীয়তা, মিথ্যা ও অস্পষ্ট প্রতিশ্রুতির ওপর, সেখানে ভবিষ্যতের ঝুঁকি ভেবে দেখা জরুরি।

৬. আপনার নিজের আর্থিক ও সামাজিক নিরাপত্তা কী?
ভালোবাসার পাশাপাশি নিজের আয়, বাসস্থান, আইনি কাগজপত্র এবং প্রয়োজনে সহায়তা পাওয়ার ব্যবস্থা রাখুন।

মনে রাখুন—দ্বিতীয় স্ত্রী হওয়া নিজে কোনো অপরাধ বা অসম্মানের বিষয় নয়। কিন্তু নিজের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ না বুঝে কারও প্রতিশ্রুতির ওপর জীবন নির্ভর করে দেওয়া বড় ঝুঁকি হতে পারে।

বিয়ের আগে আবেগের চেয়ে যাচাই করুন। প্রতিশ্রুতির চেয়ে দলিল দেখুন। কথার চেয়ে বাস্তবতা দেখুন।

কারণ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে—

“এই মানুষটি আমাকে কতটা ভালোবাসে?” নয়;
“এই সম্পর্কের মধ্যে আমার অধিকার, নিরাপত্তা ও সম্মান কতটা নিশ্চিত?”

নইলে পরিণতি কী হবে একটু ভেবে দেখুন। আবেগের বশে দ্বিতীয় স্ত্রী হওয়ার মিথ্যা ফাঁদে পা দেবেন না।   

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team