সমস্যা কোথায় নামকরণে নাকি জাতীয় পরিচয়ে?
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের চারটি কোম্পানির নাম হয়েছে হযরত আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.) ও আলী (রা.)-এর নামে। এটা নিয়ে ডাক্তার আইজুদ্দিনসহ কিছু লোক চেঁচামেচি শুরু করেছে। নর্থ ইস্ট নিউজে লিখেছে — “ইসলামীকরণের লক্ষণ”।
ভাই, একটা মুসলিম প্রধান দেশে সেনাবাহিনীর ইউনিটের নাম ইসলামের খলিফাদের নামে হলে সমস্যা কোথায়?
এর আগে তো একই ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম ছিল বীরশ্রেষ্ঠদের নামে — যা আমাদের মুক্তিযুদ্ধের গৌরব। এবার খোলাফায়ে রাশেদীনের নামে হয়েছে। এটা তো ধারাবাহিকতা।
চট্টগ্রাম এয়ারপোর্টের নাম শাহ আমানত (র.), ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল (র.) — এগুলো তো কোনো সমস্যা হয় না। তাহলে সেনাবাহিনীর কোম্পানির নাম খলিফাদের নামে হলে হঠাৎ “ইসলামীকরণ” হয়ে গেল কীভাবে?
খালিদ বিন ওয়ালীদ (রা.) এর নামে আরেকটা কোম্পানি বা ব্যাটালিয়ন হলে তো আরও ভালো হতো। কারণ তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ সেনাপতি — “সাইফুল্লাহ” (আল্লাহর তরবারি)। যুদ্ধের কৌশল, সাহস ও নেতৃত্বের অনুপ্রেরণা পাওয়া যায় তাঁর জীবন থেকে।
তাহলে কী চান আপনারা? ব্যাটালিয়নের কোম্পানির নাম রামায়ণ-মহাভারতের নায়কদের নামে রাখবেন? নাকি নারায়ণ, রামচন্দ্র?
বাংলাদেশ একটি মুসলিম দেশ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় ইসলাম। সেনাবাহিনী জাতির প্রতিরক্ষা বাহিনী — এখানে জাতীয় বীরদের পাশাপাশি ইসলামী ইতিহাসের বীরদের নামে অনুপ্রাণিত হওয়া খুবই স্বাভাবিক ও ইতিবাচক।
যারা এটাকে সমস্যা মনে করেন, তাদের আসলে বাংলাদেশের পরিচয় নিয়েই সমস্যা।
#বাংলাদেশ_সেনাবাহিনী #খোলাফায়ে_রাশেদীন #প্রতিরক্ষা_ও_ইসলামী_ঐতিহ্য
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment