পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড় ধস: নেতারা কোথায়?
বন্যা ও পাহাড় ধসে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে ঘরবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তবে সর্বশেষ খবর অনুসারে, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং অনেকে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছেন।
এই দুর্যোগের সময় সেনাবাহিনী ও প্রশাসন মাঠে নেমে ত্রাণ বিতরণ, উদ্ধার অভিযান ও রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু পাহাড়ের তথাকথিত নেতাদের দেখা মেলেনি।
কোথায় সন্তু লারমা? কোথায় সুহাস চাকমা? কোথায় পিটি চাকমা?
পিসিজেএসএস (সন্তু লারমা), পিসিজেএসএস (মানবেন্দ্র লারমা), ইউপিডিএফ (প্রসিত) এবং ইউপিডিএফ (ডেমোক্রেটিক) — এই চারটি আঞ্চলিক সংগঠনের নেতৃত্ব এই সংকটময় মুহূর্তে সম্পূর্ণ অনুপস্থিত।
খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল কমিটিসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, এই গোষ্ঠীগুলো পুরো পার্বত্যবাসীকে জিম্মি করে রেখেছে। প্রত্যেকটি সরকারি উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, পরিবহন এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবিকার উপরও নিয়মিত চাঁদা আদায় করে যাচ্ছে।
দুর্যোগের সময়ও এই চাঁদাবাজি বন্ধ হয়নি। বন্যার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে তারা অনলাইনে বসে সরকার ও সেনাবাহিনীর সমালোচনা করে পোস্ট মারছেন এবং নিজেদের আখের গোছাচ্ছেন।
এই সংগঠনগুলো জনগণের সেবক নয়, নিজেদের স্বার্থের সেবক। উন্নয়ন চায় না, শান্তি চায় না — শুধু চাঁদাবাজি করে ক্ষমতা ও অর্থ টিকিয়ে রাখতে চায়। সাধারণ পাহাড়ি-বাঙালি জনগণ এখন দ্বিমুখী চাপে পড়েছে — একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে সশস্ত্র চাঁদাবাজির জুলুম।
পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে — আসল সেবা আসছে সেনাবাহিনী ও প্রশাসনের কাছ থেকে। আর তথাকথিত নেতারা শুধু নিজেদের স্বার্থে ব্যস্ত।
দুর্যোগে যদি পাশে না দাঁড়াতে পারো, তাহলে জনগণের নেতা হওয়ার দাবি কেন করো? চাঁদাবাজি ছেড়ে অন্তত এবার মানুষের বিপদে এগিয়ে আসো।
পার্বত্য চট্টগ্রামে সত্যিকারের শান্তি ও উন্নয়ন চাইলে এই চাঁদাবাজি ও সন্ত্রাসী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। জনগণ আর জিম্মি হয়ে থাকতে চায় না।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment