হাসিনার নরমালাইজ মিশনে কারা?
হাসিনার নরমালাইজ মিশনে কারা?
২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা পলাতক। কিন্তু কিছু মানুষ আজও তাকে আবার “স্বাভাবিক” করে তোলার চেষ্টায় আছেন।
তাদের মুখে একই সুর, একই বাণী, একই মিশন।
তারা কারা? আসুন দেখে নেয়া যাক।
(প্রথম নাম উঠে আসে)
সালাহউদ্দিন শোয়েব চৌধুরী।
ব্লিটজ পত্রিকার সম্পাদক। একসময় মোসাদ-সংযোগের অভিযোগে কারাগারে ছিলেন। এখন প্রতিদিন নতুন নতুন তত্ত্ব ছাড়েন।
র’ চিফ এসেছেন মানে হাসিনা ফিরছেন। ইউনূস সরকার মানে আফগানিস্তান। পাকিস্তান মানে কবরস্থান। আইএসআইস, হামাস, জঙ্গি...। তার মুখ যেন গুজবের কারখানা, কিছুতেই থামে না।
(দ্বিতীয় নাম)
মঞ্জুরুল আলম পান্না।
মানচিত্র চ্যানেলের পরিচিত মুখ। প্রতিদিন ইউনূসকে মীরজাফর বলেন। মবতন্ত্রের জনক বলেন।
কিন্তু হাসিনার ১৫ বছর নিয়ে কথা বলতে গেলে হঠাৎ নীরব। তার কাছে যেন সেই সময়টা ছিল স্বর্ণযুগ। ক্ষোভ শুধু একদিকেই যায়। কিছুতেই মানতে পারছেন না যে হাসিনা আর ক্ষমতায় নেই।
(তৃতীয় নাম)
আনিস আলমগীর।
জ্যেষ্ঠ সাংবাদিক। ইরাক রনাঙ্গণের খবর দিয়ে একসময় আলোচিত ছিলেন। কিন্তু হাসিনার পতনের পর তিনি আবার হিরো হবার চেষ্টায়। হাসিনার সমালোচনা করতে গিয়ে হাসিনাকেই প্রাসঙ্গিক করছেন বারবার। অন্তর্বর্তী সরকার তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারেও পাঠিয়েছিলেন। যেন নির্বাচনটা সুষ্ঠু হয়।
এরপর জেল থেকে বেরিয়ে এখন-
এক হাতে সরকারের সমালোচনা। অন্য হাতে পুরনো ব্যবস্থাকে নরমালাইজ করার চেষ্টা। দারুণ ব্যালেন্স।
(চতুর্থ নাম)
নবনীতা চৌধুরী।
একসময় হাসিনার আমলের ঘনিষ্ঠ মহলের উপস্থাপক। টিভিতে নেই, পত্রিকায় নেই.. তবুও তিনি উপস্থাপক, সাংবাদিক। নিচের চ্যানেলে। মনে হয় বড় বিশ্লেষক। নিজের গবেষণা, নিজের অনুমান দিয়েই রাজনীতির বড় পরিমাপক হয়ে গেছেন। চিবিয়ে চিবিয়ে বলেন- হাসিনার কথা টানেন। হাসিনাই সব! যেন হাসিনাকে পুরোপুরি খারিজ করতে গেলে নিজের অতীতও খারিজ হয়ে যায়।
এরা চারজন।
আলাদা আলাদা মনে হলেও একই মিশনে। একই উদ্দেশ্য।
গুজব ছড়ানো। তত্ত্ব বানানো। আর মানুষকে বিভ্রান্ত করা। আর আস্তে আস্তে হাসিনাকে আবার “বিকল্প” হিসেবে দাঁড় করানো।
প্রশ্ন একটাই—
এরা কি সত্যিই স্বাধীন সাংবাদিক? নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রজেক্টের কর্মী?
এদের মিশন হাসিনাকে নরমালাইজ করা।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment