ভুইফোঁড় পোর্টালে হাসিনার কলাম! হাসি চেপে রাখা মুশকিল সুশান্তদা....
দিল্লি পোস্ট গতকাল বানিয়ে আজকেই হাসিনার কলাম ছাপালেন সুসান্ত দাশ গুপ্ত। আবার কলামের ছবিতে দিলেন খিলাফতের ব্যানার। এক পোস্টে তিনটা জিনিস জোড়া লাগাতে গিয়ে ভজঘট পাকিয়ে ফেললেন দাদা। এক, পত্রিকার নাম নিউ দিল্লি পোস্ট। ছবিতে হিজবুত তাহরিরের মিছিল। আবার পোস্টের ক্যাপশন: “জননেত্রী শেখ হাসিনার কলাম।”
কলামটা কোথায়? ২০২৬-এর ভুইফোঁড় পোর্টালে?
কী লিখেছেন? জুলাই অভ্যুত্থান ছাত্রদের না, ইউনূসের নকশা। আর আওয়ামী আমল ছিল স্বর্গ, বাকিটা জাহান্নাম। সংবাদ না, এক্সাইল ওয়ার্ড ফাইল। দিল্লি পোস্ট ছাপালো আর বাংলাদেশ খিলাফত হয়ে গেল। এত সস্তায় এত বড় তকমা আগে কেউ দেয়নি দাদা। আপনি পারেনও ।
একটা নিষিদ্ধ সংগঠনের ব্যানার তুলে পুরো দেশকে খিলাফতপন্থী বানানো। আপনি কি ভুলে গেলেন হাসিনা আমলেও তারা ছিল। তখনও তারা আন্দোলন করেছিল। এখন সেই ছবি কলমের নিচে বসিয়ে বলা হচ্ছে—নেত্রী নেই, তাই দেশ শেষ। আর পুরো কলাম জুড়ে শেখ হাসিনার সেই পুরোনো ভাঙা রেকর্ড। কে পড়লো আপনার এই কলাম। নিজের নামে ছাপালেই না ভালো কাটতো।
ফর্মুলা সহজ। হাসিনার নামে ছাপালেন যেন পাঠক পড়ে তাই তো?
এসব পুতু পুতু লেখায় আর কাম হবে না। ভারত কি আপনাদের দিয়ে খেলছে? হাসিনাকে, আওয়ামী লীগকে কাজে লাগাচ্ছে?
হাসি রাখি কোথায়?
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment