এনসিপি-জামাতের বিপজ্জনক কৌশল: বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা
পাঁচই আগস্টের পর বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে।
আওয়ামী লীগের পতন হয়েছে। মাঝখানে অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করেছে।
সরকারের বয়স এখনো ছয় মাসও হয়নি।
কিন্তু এই নতুন অধ্যায়ে এনসিপি আর জামাত যে খেলা খেলছে—তা নিজেদের জন্যই সবচেয়ে বিপজ্জনক।
তারা বিএনপিকে আওয়ামী লীগের ছাঁচে ফেলতে চাইছে। আর তারেক রহমানকে শেখ হাসিনার জায়গায় বসাতে চাইছে।
এই চেষ্টা আসলে একটা মারাত্মক ভুল।
কারণ আওয়ামী লীগের সতেরো বছর আর বিএনপির ছয় মাস—একই পাতায় লেখা যায় না।
আওয়ামী লীগের শাসন ছিল খুন, গুম, দুর্নীতি আর প্রতিহিংসার শাসন।
বিরোধীদের গলা চেপে ধরার শাসন।
আর বিএনপির এই ছয় মাসে?
একটিও গুম হয়নি।
একটিও রাজনৈতিক হত্যা হয়নি।
তারেক রহমান একবারও প্রতিহিংসার ভাষা ব্যবহার করেননি।
মানুষ এই তফাত বোঝে।
আওয়ামী লীাগের শাসনামল দেখেছে। বর্তমানে বিএনপির শাসনামলও দেখছে।
তাই হাসিনার সঙ্গে তারেক রহমানের তুলনা মানুষ কখনোই মেনে নেবে না।
অন্যদিকে, এনসিপির পদযাত্রায় জুলাইয়ের চেতনা খুব কম শোনা যায়। আওয়ামী লীগের দুঃশাসনের কথাও কম শোনা যায়। বরং প্রধানমন্ত্রী আর বিএনপির বিরুদ্ধে কটূক্তি আর উসকানিই বেশি শোনা যায়।
শুধু বিরোধিতার নামে কি এই বিরোধিতা? গঠনমূলক সমালোচনার বদলে মানুষকে রাগিয়ে তোলার চেষ্টা। এনসিপি কি জানে না এই পথে জনসমর্থন বাড়ে না। কমে।
পাঁচই আগস্টের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল এনসিপি আর জামাত।
সেই পরিবর্তন না হলে জামাতের সংসদে যাওয়ার সুযোগ হতো না। এনসিপির জন্মও হতো না।
কিন্তু এখন তারা দ্রুত ক্ষমতার স্বপ্ন দেখছে।
সোজা পথে জনসমর্থন অর্জনের বদলে বাঁকা পথে হাঁটতে চাইছে। আবার বিপ্লবের স্বপ্ন দেখছে।
এই কৌশল যদি আওয়ামী লীগকে নতুন করে প্রাসঙ্গিক করে তোলে—
তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে এনসিপি আর জামাতেরই।
বিএনপি আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে টিকেছে। আবারও টিকবে।
নির্বাচন করে আওয়ামী লীগকে পরাজিত করে একাধিকবার ক্ষমতায় গেছে।
কিন্তু এনসিপি আর জামাতের জন্য সেই সুযোগ আর সহজে আসবে না।
বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা। তারেক রহমানকে হাসিনার ছাঁচে ফেলার চেষ্টা।
এই দুটোই আত্মঘাতী রাজনীতি।
এই ভুল পথ শুধু তাদের নয়—দেশের রাজনীতিকেও বিষিয়ে তুলতে পারে।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment