কলকাতায় সাত বাংলাদেশির মৃত্যু খবরে চোখ সরিয়ে রংপুরের খবর সামনে আনল ভারতীয় মিডিয়া, ইচ্ছা করেই দৃষ্টি সরাল নাকি পরিকল্পিত?

0

কলকাতায় সাত বাংলাদেশির মৃত্যু খবরে চোখ সরিয়ে রংপুরের খবর সামনে আনল ভারতীয় মিডিয়া, ইচ্ছা করেই দৃষ্টি সরাল নাকি পরিকল্পিত?

১৯ আগস্ট ভোররাতে কলকাতার নিউ মার্কেট এলাকায় শিখা ইন হোটেলে আগুন লাগে। নয়জন মারা যান। পরে পরিচয় মিলে যে তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছোট ছেলে ও শ্বশুর—একই পরিবারের চারজন চিকিৎসার জন্য গিয়ে সেই রাতে আর ফেরেননি। সাতক্ষীরা ও ঢাকার আরও কয়েকজনও সেখানে ছিলেন। বাকি দুজন ভারতীয়—একজন হোটেলকর্মী, আরেকজন অতিথি। মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে আগুনে পুড়ে নয়, ধোঁয়ায় শ্বাসরোধে। অ্যালার্ম ছিল না, পথ সরু, ভবন অবৈধভাবে হোটেলে রূপান্তরিত। তদন্তে অবহেলা ও লাইসেন্স জালিয়াতি তদন্তে ধরা পড়লেও প্রশ্ন থেকেই যায়, এটা কি পরিকল্পিত হত্যা?

ভারতীয় ও বাংলাদেশি পত্রিকায় প্রথম কয়েকদিন লেখা হয়েছে, লাশ ফেরানো হয়েছে, মালিক-লিজহোল্ডার গ্রেপ্তার হয়েছে। কিন্তু খবরটি থেকে দ্রুত চোখ সরে যায়। 

তিন-চার দিন পর ২২আগস্ট রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চারজনের মৃতদেহ পাওয়া যায়। সেখানে সোশ্যাল মিডিয়া ও ভারতীয় কিছু চ্যানেল দ্রুত সাম্প্রদায়িক ফ্রেম চাপায়—হিন্দু পরিবার,  হিন্দু শিক্ষক নিহত। পুলিশের প্রাথমিক তদন্ত বলে: পরিচিত দুজন, মাদক ও জমি নিয়ে সংঘাত। পুলিশের তদন্ত ও ফ্যাক্টচেকও সাম্প্রদায়িক কোনো ইস্যু পায় নি। তবু ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক ফ্রেমে অনেক নিউজ ও প্রপাগাণ্ডা চালায়। 

প্রশ্নটা এখানেই- কলকাতায় বাংলাদেশিরা চিকিৎসা নিতে গিয়ে হোটেলে মারা গেলে তা স্থানীয় দুর্ঘটনা হয়ে যায়। রংপুরে হিন্দু পরিবার মারা গেলে তা বাংলাদেশের “সংখ্যালঘু নির্যাতন” হয়ে ওঠে। ভারতীয় মিডিয়ার এক অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ অপরাধকে জাতীয় ও সাম্প্রদায়িক ইস্যু বানায়, অথচ নিজেদের শহরে বাংলাদেশি অতিথির মৃত্যুকে একই জোরে ধরে না।

বাংলাদেশি মানে শূন্য কভারেজ, বাংলাদেশে হিন্দু মানে হেডলাইন, সম্পাদকীয়। এখানে আসে অগ্রাধিকারের তারতম্য। এভাবেই চাপা পড়ে গেল কলকাতায় বাংলাদেশিদের নিহতের খবর।

বাংলাদেশের ঘটনাকে ষড়যন্ত্র আর কলকাতারটিকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া ভারতীয় মিডিয়ার চাল। কিন্তু যে প্রশ্ন উঠেছে তা উড়িয়ে দেওয়া যায় না: কলকাতার ঘটনার পরপরই চোখ সরাতে কি রংপুরের ঘটনায় ভারতের কোনো হাত থাকতে পারে?  

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team