সাত মাসেই ‘এক দফা’—জামায়াত আসলে কী চায়?

0

 সাত মাসেই ‘এক দফা’—জামায়াত আসলে কী চায়?

সরকারের বয়স এখনো সাত মাস পূর্ণ হয়নি। তবু রাজপথে ইতিমধ্যেই উচ্চারিত হচ্ছে ‘এক দফা’র হুঁশিয়ারি। প্রশ্নটা তাই সোজা—এত তাড়া কেন?

জামায়াতে ইসলামী এখন সংসদের প্রধান বিরোধী দল। দলটির আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা। তাদের মিত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ। অর্থাৎ ক্ষমতার বাইরে থাকলেও তাদের হাতে এখন সাংবিধানিক মঞ্চ আছে। প্রশ্ন তোলার সুযোগ আছে। সরকারের জবাবদিহি চাওয়ার অধিকার আছে। ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার সংসদীয় পথও খোলা।

তারপরও মাত্র সাত মাসের মাথায় রাস্তা থেকে ‘এক দফা’ এবং ‘ভয়াবহ পরিস্থিতি’র ভাষা কেন?

আজ শফিকুর রহমান বলেছেন, আট দফা নয়-দশ দফা হয়ে যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। একই মঞ্চে নাহিদ ইসলাম আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সব দফা শেষ পর্যন্ত এক দফায় গিয়ে ঠেকবে। আর তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন।

এখানেই প্রশ্ন ওঠে—এটা কি শুধু দাবি আদায়ের আন্দোলন, নাকি ক্ষমতার নতুন হিসাব? সংসদীয় বিরোধিতার পাশাপাশি এত দ্রুত সরকার পতনের ভাষা কেন ব্যবহার করা হচ্ছে? লক্ষ্য কি সরকারকে সংশোধনের চাপে রাখা, নাকি সাত মাসেই ক্ষমতার সমীকরণ বদলে দেওয়া?

আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন—জামায়াত আসলে কী চায়? এত তাড়া কিসের?

গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল দরকার। কিন্তু সেই বিরোধী দল সংসদের শক্তিকে পুরোপুরি কাজে না লাগিয়েই যদি কয়েক মাসের মধ্যে ‘এক দফা’র দিকে হাঁটে, তাহলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠবে। সরকারকে চাপে রাখা এক কথা। আর সাত মাসেই সরকার পতনের আবহ তৈরি করা সম্পূর্ণ অন্য কথা।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team