প্রথম আলো কি এখন শুধু খবর প্রকাশ করছে, নাকি খবরের আড়ালে একটা নির্দিষ্ট বয়ানও তৈরি করছে?

0

প্রথম আলো কি এখন শুধু খবর প্রকাশ করছে, নাকি খবরের আড়ালে একটা নির্দিষ্ট বয়ানও তৈরি করছে?

গত কয়েকদিনের প্রথম আলোর প্রথম পাতা দেখলেই প্রশ্নটা আরও জোরালো হয়, বিএনপিকে নিয়ে প্রথম আলোর এত সমস্যা কোথায়? এগুলো হচ্ছে প্রথম আলোর গত কয়েকদিনের শিরোনাম। সবগুলোই নেগেটিভ, আশঙ্কামূলক শিরোনাম।

সমালোচকরা বলতে পারেন সংবাদমাধ্যম রাষ্ট্রের আয়না, তাই ভুলভ্রান্তি দেখিয়ে যাচ্ছেন। কিন্তু এই ক’টা দিনে কি একটাও আশাব্যঞ্জক, ইতিবাচক খবর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তার পত্রিকার প্রথম পাতায় তিন কলামের হেডলাইন খুঁজে পাননি?

নাকি সমস্যা খবরের মধ্যে নয়, সমস্যা বিএনপিকে নিয়ে?

প্রথম আলো যখন পোড়াচ্ছিল উগ্রবাদীরা, তখন তো আমরা বিএনপিরাই পাশে ছিলাম। মূলত প্রথমা আর চরকি পুড়েছিল, প্রথম আলো না। প্রথম আলোর বিএনপির প্রতি এত বিদ্বেষ কেন? সরকারি বিজ্ঞাপন কম পাচ্ছে? না, গত দুই মাস ধরে দেখে আসছি, তারা সরকারি বিজ্ঞাপন ভালোই পাচ্ছে।

মতি ভাই মাল্টিমিডিয়া হিসেবে The Post কিনেছেন ভালো কথা। চর্চার সম্পাদক করেছেন তার প্রিয় সোহরাব হাসানকে। করুন, তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু প্রকৃত সংবাদ এবং বয়ান প্রতিষ্ঠা করতে আপনাদের এত কষ্ট হয় কেন?

কই, কখনো তো দেখলাম না—এসকেএফ, সামিট এবং বিগত ফ্যাসিস্ট আমলের বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সিরিজ আকারে কোনো অনুসন্ধানী প্রতিবেদন?

দেখেছি শুধু সিটি করপোরেশনের ময়লার ব্যবসা নিয়ে বিশাল বিশাল অনুসন্ধানী প্রতিবেদন!

রস আলো কেন বের করেছেন, সেটাও জানি। ন্যারেটিভ নির্মাণ করবেন, পারসেপশন তৈরি করবেন। করুন, যত পারুন। যেহেতু বিএনপি নেতারা এসব মিডিয়া বানানো ও বয়ান তৈরি নিয়ে আদৌ ভাবেন না।

কিন্তু যাদের জন্য নেগেটিভ ফ্রেমিংয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন, সে আপা দিল্লি থেকে আসবে না, প্রিয় মতি ভাই 😐

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team