প্রথম আলোর বিভ্রান্তিমূলক শিরোনাম: দুর্ঘটনাকে কি ইচ্ছাকৃত ধাক্কা বানানো হলো?

0

 প্রথম আলোর বিভ্রান্তিমূলক শিরোনাম: দুর্ঘটনাকে কি ইচ্ছাকৃত ধাক্কা বানানো হলো?


যেকোনো সড়ক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। চালক নিয়ন্ত্রণ হারান, পথচারী হঠাৎ রাস্তায় ওঠেন, গাড়ি পাশের মাঠে নেমে যায়—এসব ঘটনায় ইচ্ছা থাকে না। তবু প্রথম আলো শিরোনাম করেছে, বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু।


শব্দচয়নটা গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায়—এই বাক্যাংশ পাঠকের মনে তৈরি করে একটা ছবি: যেন গাড়ি ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, যেন দায় প্রতিমন্ত্রীর। অথচ অন্যান্য পত্রিকা প্রতিবেদনে স্ত্রীর বক্তব্য ছিল, পথচারী হঠাৎ সামনে এলে চালক এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। পুলিশ ও স্থানীয় সূত্রও একই কথা বলেছে। অন্য সংবাদমাধ্যম লিখেছে বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বা নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে। প্রথম আলো মৃত্যুর খবর এলে শিরোনাম বদলে অনেকটা প্রতিমন্ত্রীর গাড়িকে দায় দিয়ে শিরোনাম করেছে। 


জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী প্রতিমন্ত্রী। প্রথম আলো শিরোনামে প্রতিমন্ত্রী রেখেও গাড়ির ধাক্কায় যোগ করে পাঠকের মনে এমন ধারণা তৈরি করলেন যেন প্রতিমন্ত্রী নিজেই ধাক্কা দিয়েছেন। গাড়িতে তিনি ও তার স্ত্রীও আহত। চালক দুর্ঘটনা এড়াতে গিয়ে মাঠে নামিয়েছেন গাড়ি, যেটা ছাপানো ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে । তার পরও শিরোনাম যেন ইচ্ছাকৃত আঘাতের ইঙ্গিত দেয়। 


ফিরোজা বেগমের মৃত্যু দুঃখজনক। এটা অপূরণীয় ক্ষতি । কিন্তু দুর্ঘটনার বর্ণনায় সত্য বিকৃত হলে জনমনে ভুল ধারণা জন্মায়। সংবাদপত্রের দায় শুধু ঘটনা জানানো নয়, ভাষা নিরপেক্ষ রাখাও। ধাক্কায় শব্দটা এখানে নিরপেক্ষ নয়। এটি দায় চাপানোর টোন তৈরি করে। 


প্রথম আলো নিজেই আগে লিখেছিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়েছে। মৃত্যুর পর শিরোনাম বদলে গেল কেন? ক্লিক কি আরও বেশি আসে যদি মনে হয় প্রতিমন্ত্রী ইচ্ছে করে দুর্ঘটনা ঘটিয়েছেন? দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। প্রথম আলোর শিরোনাম যেন তা ভুলে গেল। 


পাঠককে ঘটনা বোঝাতে হয়, রায় দিতে হয় না। প্রথম আলোর এই শিরোনাম সেই সীমা অতিক্রম করেছে।


No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team