লংমার্চে কত খরচ, শুনলে মাথা খারাপ হয়ে যাবে

0

 লংমার্চে কত খরচ, শুনলে মাথা খারাপ হয়ে যাবে

ঢাকা থেকে চট্টগ্রাম—প্রায় আড়াইশো কিলোমিটার। আজ সেই পথে জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের গাড়িবহর। দাবি ছয় দফা। কিন্তু হিসাবটা শুধু রাজনীতির নয়, তেলেরও।

প্রথমে গাড়ির কথা।
এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী তিন তারিখে বলেছিলেন, পরিকল্পনা ছিল পাঁচ–ছয় হাজার গাড়ি। জ্বালানি সংকট আর জনভোগান্তির অজুহাতে কমিয়ে এক হাজার করা হয়। পরদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বললেন, সংখ্যা বেড়ে দেড় হাজারের কাছাকাছি। পথে ফেনী থেকে আরও কয়েকশো যুক্ত হওয়ার কথা। অর্থাৎ ঘোষণা এক হাজার, বাস্তব লক্ষ্য দেড় হাজারের আশপাশ।

এবার তেল।
ঢাকা–চট্টগ্রাম প্রায় ২৪৬ কিলোমিটার। কার, মাইক্রো, বাস মিলিয়ে গড়ে প্রতি গাড়িতে একমুখী যাত্রায় ২৫ থেকে ৩৫ লিটার ধরা যায়। পথসভায় ইঞ্জিন চালু, যানজট, অপেক্ষায়—খরচ আরও বাড়ে। অনেকে ফিরবেও।

হিসাবটা এমন:

এক হাজার গাড়ি, শুধু যাওয়া—২৫ থেকে ৩০ হাজার লিটার।
দেড় হাজার গাড়ি—৪৫ থেকে ৫৩ হাজার লিটার।
যাওয়া আসার ধরলে—৮০ হাজার থেকে এক লাখ লিটারের বেশি খরচ।

সরকারের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আগেই বলেছিলেন, এই লংমার্চে প্রায় এক লাখ লিটার তেল খরচ হবে। ফিরতি যাত্রা ধরলে সেই এক লাখ লিটার পার হয়ে যাবে।

১ লাখ লিটার জ্বালানির দাম কত?
পেট্রোল এখন লিটারে ১৪০ টাকা। ডিজেল ১১৫ টাকা। মধ্যম হিসাবে শুধু জ্বালানিতেই ৫০ থেকে ৭০ লাখ টাকা। ফিরতি আর অতিরিক্ত গাড়ি যোগ করলে খরচ কোটির কাছাকাছি চলে যেতে পারে। এতে ড্রাইভারের বেতন, খাবার, স্টিকার, অ্যাম্বুলেন্স, নিরাপত্তা—কিছুই ধরা হয়নি।

মাথা খারাপ হওয়ার জায়গাটা এখানে- 

হাজার হাজার গাড়ি বলে জামায়াত নেতারা ভাব দেখাচ্ছে। এইসব গাড়ির খরচের টাকা আসবে কোত্থেকে? লাখখানেক লিটার তেলের খরচ। কোটি টাকারও বেশি। আর সেই খরচের বিলের একটা অংশও জনগণের পকেট থেকেই যাবে—তেলের দামে, যানজটে, সময় নষ্টে। এরপর চট্টগ্রামে হোটেল ভাড়া তো আছেই। কেউ কেউ হয়তো স্পাও করাবে!

লংমার্চ শেষ হবে লালদীঘিতে। বক্তৃতা হবে। ছবি উঠবে। কিন্তু পাম্পে যে লিটারগুলো খালি হবে, সেগুলো আর ফিরে আসবে না।

No comments

Post a Comment

© Trendingbuzz24.com all rights reserved
made with by Trendingbuzz Team