বাংলা ইনসাইডার পোর্টাল বন্ধু কিন্তু ইউটিউবে চলছে বোরহান কবীরের নতুন বয়ানকারখানা
একটা সময় বাংলা ইনসাইডারে আজগুবি সব নিউজ ছাপতেন সৈয়দ বোরহান কবীর। উদ্ভট ও গুজব ছড়ানোর জন্য তার জুড়ি মেলা ভার। আওয়ামী লীগের পতনের পর আবারও নতুন ফ্রেমে বোরহান কবীর। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত তিনি সাজ্জাদ কাদির ও নবনীতা চৌধুরীর ব্যক্তিগত অনলাইন চ্যানেলে টানা সাক্ষাৎকার দিচ্ছেন। বিষয়বস্তু ঘুরছে একই কক্ষপথে: ২৪-পরবর্তী গণমাধ্যম নাকি মুখোশ খুলেছে, শেখ হাসিনা ফিরলে মিডিয়া কী করবে, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে ঘিরে দরবারে নাকি উত্তেজনা। একটি ভিডিওর ভিউ দেড় লাখ ছাড়িয়েছে। বোরহান কবীরের নিউজ পোর্টাল বন্ধ, কিন্তু বয়ান চালু আছে।
২০১৭ থেকে তার সম্পাদনায় বাংলা ইনসাইডার চালাত ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড। ওয়েব্যাক থেকে দ্য ডিসেন্ট অন্তত আঠারোটি প্রতিবেদন তুলেছে, যার বড় অংশ শেখ হাসিনার নামে কাল্পনিক আন্তর্জাতিক জরিপ। অস্তিত্বহীন ‘পিপলস অ্যান্ড পলিটিক্স’-এর বরাতে হাসিনা বিশ্বের তৃতীয় সৎ সরকারপ্রধান, সবচেয়ে মিতব্যয়ী প্রধানমন্ত্রী, জনপ্রিয়দের শীর্ষ দশে। ডেকিন ইউনিভার্সিটির ‘মানবতার চ্যাম্পিয়ন’ দাবি সংসদে পর্যন্ত ওঠে। হাসিনার নোবেল প্রাপ্তির খবর ও জাতিসংঘ পুরস্কারের গুজব তিনি বের করেন।
প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ২০১৭ সালের অক্টোবরে ইংরেজি ভার্সনে তারেক রহমানকে বিশ্বের অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের তালিকায় ১৭তম বানানো হয়। বিবিসি বাংলা, এএফপি, বিডিফ্যাক্টচেক ও যাচাই.অর্গ এগুলো ভিত্তিহীন বলেছে। ফ্যাক্টচেকের পরও কার্ড ও ব্যানার ঘুরেছে বছরের পর বছর।
৫ আগস্ট ২০২৪-এর পর নিউজ সাইটটি বন্ধ হয়, সোশ্যাল অ্যাকাউন্ট মুছে ফেলা হয়। কিন্তু একই কোম্পানির ২০১৪ সালে খোলা ফেসবুক ও ইউটিউব পরে আবার সচল। পরিচয় বিজ্ঞাপনী সংস্থা, কনটেন্ট ‘পর্যবেক্ষণ’। ২০২২ সালের একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২৭ জুলাই ২০২৫ ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয়, নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সঙ্গে। কিন্তু বোরহান কবির হাজির হননি। এর মধ্যেই তিনি ‘সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক’ তকমায় ফিরে এসেছেন।
নতুন মাধ্যমে পুরনো পদ্ধতি। আগে কাল্পনিক সংস্থার নামে র্যাঙ্কিং বানানো হতো, এখন সাক্ষাৎকারের ভেতরে বয়ান বানানো হচ্ছে। সেনাবাহিনীর ভেতরের ‘সমীকরণ’, দরবারের ‘চরম উত্তেজনা’, হাসিনা ফিরলে মিডিয়ার ‘ভূমিকা’—কোনো নথি, নামধারী সূত্র বা যাচাইযোগ্য ঘটনা ছাড়াই এগুলো বিশ্লেষণ হিসেবে পরিবেশিত হচ্ছে। দর্শক দেখছেন টকশো, শুনছেন রায়। পার্থক্য শুধু প্ল্যাটফর্মের। বাংলা ইনসাইডার ছিল গুজব কারখানার সাইনবোর্ড। এখন গুজব কারখানা বেনামে চলছে, পণ্য একই: একপক্ষের বীরত্ব, প্রতিপক্ষের সংকট, আর মাঝখানে এমন বাক্য যা শুনতে খবর, যাচাই করলে বয়ান।
TrendingBuzz24.com হলো একটি বাংলা ডিজিটাল নিউজ পোর্টাল, যেখানে দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং ভাইরাল ট্রেন্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়।
No comments
Post a Comment